কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৩:৩০ PM

মিশন ও ভিশন

কন্টেন্ট: পাতা

মিশন

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণের সমন্বয়ে সুশিক্ষিত, দক্ষ ও উন্নত নৈতিকতাসম্পন্ন মানব সম্পদ সৃষ্টি।

ভিশন

সবার জন্য মানসম্মত শিক্ষা।

কৌশলগত উদ্দেশ্যসমূহ:

  • সকল ছেলে-মেয়ের জন্য মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা;
  • সাশ্রয়ী ও মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা;
  • শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠিসহ ঝুঁকিতে রয়েছে এমন জনগোষ্ঠির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে সমান সুযোগ নিশ্চিত করা;
  • গবেষণার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন;
  • প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং যোগ্যতাসম্পন্ন শিক্ষক-কর্মচারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা।

কার্যাবলি:

  • মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়ন;
  • শিক্ষা ও শিক্ষা ব্যবস্থাপনার মানোন্নয়ন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা সংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম;
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রম প্রণয়ন এবং মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিনামূল্যে বিতরণ;
  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যুগোপযোগী উন্নয়ন প্রকল্প গ্রহন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন;
  • মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ে অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা;
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ;
  • মেধাবৃত্তিসহ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান;
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ, শ্রেণিকক্ষে পাঠদানে মাল্টিমিডিয়ার ব্যবহার এবং শিক্ষা ব্যবস্থাপনায় আইসিটির বাস্তব প্রয়োগ;
  • শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।

সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য:

  • মূল্যবোধভিক্তিক শিক্ষার প্রসার;

  • চাহিদা মাফিক ও চাকুরির যোগ্যতা অর্জনের লক্ষ্যে শিক্ষা;

  • পাঠ্যক্রম-এর আধুনিকায়ন

  • সকল স্তরে ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন;

  • তথ্য প্রযুক্তির ব্যবহার জোরদারকরণ;

  • সকল স্তরে শিক্ষকদের কাযকারিতা নিশ্চিতকরণ;

  • জেন্ডার সমতা নিশ্চিতকরণ।

শিক্ষার সাধারণ উদ্দেশ্য:

  • ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা।

  • মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তোলা ও তাদের চিন্তা-চেতনায় দেশাত্ববোধ, জাতীয়তাবোধ এবং তাদের চরিত্রে সুনাগরিকের গুণাবলির যেমন: ন্যায়বোধ, অসাম্প্রদায়িক-চেতনাবোধ, কর্তব্যবোধ, মানবাধিকার সচেতনতা, মুক্তবুদ্ধির চর্চা, শৃঙ্খলা, সৎ জীবনযাপনের মানসিকতা, সৌহার্দ্য, অধ্যবসায় ইত্যাদি বিকাশ ঘটানো।

  • জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বিকশিত করে প্রজন্ম পরম্পরায় সঞ্চালনের ব্যবস্থা করা।

  • দেশজ আবহ ও উপাদান সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাকে শিক্ষার্থীর চিন্তা-চেতনা ও সৃজনশীলতার উজ্জীবন এবং তার জীবনঘনিষ্ঠ জ্ঞান বিকাশে সহায়তা করা।

  • দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য শিক্ষাকে সৃজনধর্মী, প্রয়োগমুখী ও উৎপাদন সহায়ক করে তোলা; শিক্ষার্থীদেরকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশে সহায়তা করা।

  • জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে আর্থসামাজিক শ্রেণি-বৈষম্য ও নারী পুরুষ বৈষম্য দূর করা, অসাম্প্রদায়িকতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানুষে মানুষে সহমর্মিতাবোধ গড়ে তোলা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা।

  • বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী স্থানিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ-সুবিধা অবারিত করা। শিক্ষাকে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য হিসেবে ব্যবহার না করা।

  • গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশের জন্য পারস্পরিক মতাদর্শের প্রতি সহনশীল হওয়া এবং জীবনমুখী বস্তনিষ্ঠা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করা।

  • মুখস্থ বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তাশক্তি, কল্পনাশক্তি এবং অনুসন্ধিৎসু মননের অধিকারী হয়ে শিক্ষার্থীরা যাতে প্রতিসত্মরে মানসম্পন্ন প্রামিত্মক যোগ্যতা অর্জন করতে পারে তা নিশ্চিত করা।

  • বিশ্বপরিমন্ডলে বিভিন্ন ক্ষেত্রে সফল অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার বিভিন্ন পর্যায়ে ও বিষয়ে উচ্চমানের দক্ষতা সৃষ্টি করা।

  • জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর (ডিজিটাল) বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং সংশিষ্ট অন্যান্য (গণিত, বিজ্ঞান ও ইংরেজি) শিক্ষাকে যথাযথ গুরত্ব প্রদান করা।

  • শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ-সচেতনতা এবং এতদসংক্রান্ত বিষয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা।

  • দেশের আদিবাসীসহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটানো।

  • সব ধরনের প্রতিবন্ধীর শিক্ষার অধিকার নিশ্চিত করা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন