কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ এ ০৮:৪৩ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৬-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ৩১-০৮-২০২৬
শিক্ষা মন্ত্রণালয়
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ৬ আগস্ট ২০২৬:
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।
এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।
(আব্দুল্লাহ শিবলী সাদিক)
সিনিয়র তথ্য অফিসার